একটি রুম থেকে বিচার বিভাগে তিন বন্ধু, ইতিহাস গড়লেন ইবির তিন শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের একটি কক্ষ থেকে একসঙ্গে পড়াশোনা করে দেশের বিচার বিভাগে সহকারী জজ হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের তিন মেধাবী শিক্ষার্থী।
কঠোর অধ্যবসায়, পারস্পরিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস—বিজেএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন আরিফ হোসাইন, অ্যাডভোকেট শাকির আলম ও আনোয়ার হোসেন।
তাদের মধ্যে আরিফ হোসাইন ১৬তম জুডিশিয়ারিতে এবং শাকির আলম ও আনোয়ার হোসেন ১৮তম জুডিশিয়ারিতে সাফল্য অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের একটি সাধারণ কক্ষ থেকেই যে বড় স্বপ্ন দেখা এবং তা বাস্তবে রূপ দেওয়া সম্ভব, তিন বন্ধু তাদের সাফল্যের মাধ্যমে তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তাদের এই অর্জনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের গৌরব আরও বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্যও তাদের সাফল্য হয়ে উঠেছে অনুপ্রেরণার গল্প।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন