ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কাদের মির্জা, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের মামলা অনুমোদন

রায়পুরে স্কুল-মাদ্রাসায় যাওয়ার পথে দুই শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ঢাবিতে প্রথম শ্রেণিতে প্রথম, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক খ্যাতি—বাংলাদেশি পদার্থবিজ্ঞানী সুলতানা নাহারের অনন্য যাত্রা

মসজিদের ভেতরে এমপি ও বিএনপি নেতারা, চেয়ার-সোফার ছবি ভাইরাল

১৪ বছর বয়সী আমেরিকান কিশোরের ইসলাম গ্রহণ, মসজিদে পৌঁছাতে হাঁটলেন প্রায় ৩ ঘণ্টা

এক পরিবারের চার ভাই, সবারই ঠিকানা বুয়েট—রাঙ্গুনিয়ার এই পরিবারের অনন্য গল্প

১২ বছরের নাঈম নিখোঁজ, সন্তানের অপেক্ষায় মা-বাবার বুকফাটা আর্ত'নাদ—‘আমার বাচ্চাটাকে জীবিত ফিরিয়ে দিন’

একই স্কুল-কলেজ পেরিয়ে এবার একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে যময দুই ভাই

একই স্কুল-কলেজ পেরিয়ে এবার একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে যময দুই ভাই

কাদের মির্জা, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের মামলা অনুমোদন

কাদের মির্জা, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের মামলা অনুমোদন

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে তার স্ত্রী আকতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধেও পৃথক মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ। তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছিল। বুধবার ঢাকায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে অনুমোদনের মূল কাগজপত্র এখনো নোয়াখালী দুদক কার্যালয়ে পৌঁছায়নি।

‎দুদক সূত্রে জানা গেছে, আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে দুদক আইনের ২৭(১) ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

‎অন্যদিকে, তার স্ত্রী আকতার জাহান বকুলের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন করা হয়েছে। অভিযোগে তাকে স্বামীকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে দুদক আইনের ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারার কথা উল্লেখ করা হয়েছে।

‎এ ছাড়া কাদের মির্জার ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বাবার সহায়তায় তিনি এসব সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

‎নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, মামলার অনুমোদনের কাগজপত্র নোয়াখালী কার্যালয়ে পৌঁছানোর পর পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।

‎তবে মামলার অনুমোদন হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কাদের মির্জা, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের মামলা অনুমোদন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে তার স্ত্রী আকতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধেও পৃথক মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ। তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছিল। বুধবার ঢাকায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে অনুমোদনের মূল কাগজপত্র এখনো নোয়াখালী দুদক কার্যালয়ে পৌঁছায়নি।

‎দুদক সূত্রে জানা গেছে, আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে দুদক আইনের ২৭(১) ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

‎অন্যদিকে, তার স্ত্রী আকতার জাহান বকুলের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন করা হয়েছে। অভিযোগে তাকে স্বামীকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে দুদক আইনের ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারার কথা উল্লেখ করা হয়েছে।

‎এ ছাড়া কাদের মির্জার ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বাবার সহায়তায় তিনি এসব সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

‎নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, মামলার অনুমোদনের কাগজপত্র নোয়াখালী কার্যালয়ে পৌঁছানোর পর পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।

‎তবে মামলার অনুমোদন হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল