ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ হাসনাতের

‎ফাঁ'দে ফেলে বিমান কর্মকর্তাদের জিম্মি করেন মৌসুমী  ‎

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: এলডি হলে চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্পিডবোটের ভাড়া নিয়ে সংঘর্ষ, গু'লি'বিদ্ধ যুবক এলাকা আ'তঙ্ক

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, পাজেরোসহ আট'ক

মতলবে ভাগনিকে বাইক চালানো শেখাতে গিয়ে ট্রাকে ধাক্কা, প্রাণ গেল মামার

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: Dsk tv

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার বর্ধিত ফি কমানো এবং শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন আইন কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফি আদায় করা হচ্ছে। কোথাও মাসিক বেতন ৩০০ টাকা হলেও কোনো কোনো কলেজে তা ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে।

তারা আরও বলেন, অনেক শিক্ষার্থীই সীমিত আয়ের পরিবারের সন্তান। পড়াশোনার খরচ বহন করতেই তাদের হিমশিম খেতে হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের বাড়তি ফি আরোপ করায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে বক্তারা শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত বিভিন্ন ফি পুনর্বিবেচনা ও কমানোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে—এমন ফি কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এহসানুল হক রিপন, এনামুল হক দুর্জয়, আব্দুল আজিজ, শাম্মি আক্তার, এনামুল হক, আল আমিন, ইমরান হোসেন, লুবানা আক্তার, ফাহিমা আক্তার মুন্নী ও রনি মিয়াসহ আইন কলেজের শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার বর্ধিত ফি কমানো এবং শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন আইন কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফি আদায় করা হচ্ছে। কোথাও মাসিক বেতন ৩০০ টাকা হলেও কোনো কোনো কলেজে তা ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে।

তারা আরও বলেন, অনেক শিক্ষার্থীই সীমিত আয়ের পরিবারের সন্তান। পড়াশোনার খরচ বহন করতেই তাদের হিমশিম খেতে হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের বাড়তি ফি আরোপ করায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে বক্তারা শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত বিভিন্ন ফি পুনর্বিবেচনা ও কমানোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে—এমন ফি কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এহসানুল হক রিপন, এনামুল হক দুর্জয়, আব্দুল আজিজ, শাম্মি আক্তার, এনামুল হক, আল আমিন, ইমরান হোসেন, লুবানা আক্তার, ফাহিমা আক্তার মুন্নী ও রনি মিয়াসহ আইন কলেজের শিক্ষার্থীরা।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল