ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরু'দ্ধে দুর্নী'তির অভিযোগ অনুসন্ধান শুরু

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকার সময় ‘অনিয়ম ও দুর্নীতি’র অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বলেও জানা গেছে।

দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে গঠিত বিশেষ টিমটি অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখবে।

অভিযোগ সংশ্লিষ্ট অন্য তিনজন হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হবে। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করবে অনুসন্ধান টিম।

তবে অনুসন্ধানের শুরুতেই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে—এমন কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি দুদক। অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টদের ভূমিকার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরু'দ্ধে দুর্নী'তির অভিযোগ অনুসন্ধান শুরু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকার সময় ‘অনিয়ম ও দুর্নীতি’র অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বলেও জানা গেছে।

দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে গঠিত বিশেষ টিমটি অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখবে।

অভিযোগ সংশ্লিষ্ট অন্য তিনজন হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হবে। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করবে অনুসন্ধান টিম।

তবে অনুসন্ধানের শুরুতেই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে—এমন কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি দুদক। অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টদের ভূমিকার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল