ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

স্ত্রীসহ হাদি হ'ত্যা মামলার অভিযুক্ত ফয়সালের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্ত্রীসহ হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ চারজন এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনের শুনানি শেষে আদালত বিপ্লব বড়ুয়াসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

অন্যদিকে, শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্ত্রীর বিদেশে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মামলাটির তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রা ঠেকাতে আদালতের কাছে আবেদন করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আদালতের এই আদেশের ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী বিদেশে যেতে পারবেন না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

স্ত্রীসহ হাদি হ'ত্যা মামলার অভিযুক্ত ফয়সালের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

স্ত্রীসহ হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ চারজন এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনের শুনানি শেষে আদালত বিপ্লব বড়ুয়াসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

অন্যদিকে, শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্ত্রীর বিদেশে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মামলাটির তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রা ঠেকাতে আদালতের কাছে আবেদন করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আদালতের এই আদেশের ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী বিদেশে যেতে পারবেন না।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল