অস্ত্র হাতে ভাইরাল সেই ছাত্রদল নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ
পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে লাইসেন্স করা শটগান হাতে মহড়া দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া সাবেক ছাত্রদল নেতা জোবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পী’কে আটক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
এর আগে, সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী পৌর সদরে মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার অভিযোগ ওঠে বাপ্পীর বিরুদ্ধে। এ সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে জোবায়ের হোসেন বাপ্পীকে আটক করে।
পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও হুমকির অভিযোগের বিষয়ে আইনগতভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন