ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ইরান একটি ‘কঠিন ও অপরাজেয় শক্তি’।

বিশ্বকে চমকে দিয়ে ইরান ‘অপরাজেয় শক্তি’ প্রমাণ করেছে: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাম্প্রতিক সংঘাতে তার দেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে—ইরান একটি ‘কঠিন ও অপরাজেয় শক্তি’।

টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। আরাগচি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি বারবার শুনেছেন, ‘আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন; পুরো বিশ্বকে বিস্মিত

করেছেন।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ ভাবেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান এভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। তার দাবি, সংঘাতের শুরুতে ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানের পেছনে ইসরাইল, পশ্চিমা বিশ্বসহ আরও কয়েকটি দেশের সমর্থন ছিল।

আরাগচির ভাষ্য, এতগুলো দেশের সমর্থন থাকা সত্ত্বেও ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তা আন্তর্জাতিক মহলকে বিস্মিত করেছে।

তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতের মধ্য দিয়ে ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা বিশ্বের সামনে আরও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতে দেশটি কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেটিও প্রমাণিত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, সংঘাতের মাধ্যমে তেহরান তার প্রতিপক্ষকে দেখিয়ে দিয়েছে যে চাপ, হুমকি কিংবা সামরিক মোকাবিলার মুখেও ইরান সহজে নত হওয়ার দেশ নয়।

আরাগচির বক্তব্যের মধ্য দিয়ে সাম্প্রতিক সংঘাতকে ইরানের জন্য একটি কৌশলগত সক্ষমতা প্রদর্শনের ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বিশ্বকে চমকে দিয়ে ইরান ‘অপরাজেয় শক্তি’ প্রমাণ করেছে: আরাগচি

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বিশ্বকে চমকে দিয়ে ইরান ‘অপরাজেয় শক্তি’ প্রমাণ করেছে: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাম্প্রতিক সংঘাতে তার দেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে—ইরান একটি ‘কঠিন ও অপরাজেয় শক্তি’।

টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। আরাগচি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি বারবার শুনেছেন, ‘আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন; পুরো বিশ্বকে বিস্মিত করেছেন।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ ভাবেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান এভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। তার দাবি, সংঘাতের শুরুতে ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানের পেছনে ইসরাইল, পশ্চিমা বিশ্বসহ আরও কয়েকটি দেশের সমর্থন ছিল।

আরাগচির ভাষ্য, এতগুলো দেশের সমর্থন থাকা সত্ত্বেও ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তা আন্তর্জাতিক মহলকে বিস্মিত করেছে।

তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতের মধ্য দিয়ে ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা বিশ্বের সামনে আরও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতে দেশটি কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেটিও প্রমাণিত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, সংঘাতের মাধ্যমে তেহরান তার প্রতিপক্ষকে দেখিয়ে দিয়েছে যে চাপ, হুমকি কিংবা সামরিক মোকাবিলার মুখেও ইরান সহজে নত হওয়ার দেশ নয়।

আরাগচির বক্তব্যের মধ্য দিয়ে সাম্প্রতিক সংঘাতকে ইরানের জন্য একটি কৌশলগত সক্ষমতা প্রদর্শনের ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল