ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ওয়াশিংটন বারবার ভুল হিসাব করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য, ট্রাম্পকে খোঁচা আরাগচির

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে ভুল গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আসছে। এর ফলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন পদক্ষেপে ওয়াশিংটন বারবার ভুল হিসাব করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রশাসনের সমালোচনা করেন আরাগচি। তিনি বলেন, ‘ভুয়া খবরের চেয়েও মারাত্মক ক্ষতিকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য।’

আরাগচির দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে মার্কিন গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে দেশটি দীর্ঘদিন ধরে ভুল সিদ্ধান্ত নিয়ে আসছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপগুলো আরও গুরুতর ভুল হিসাব ছিল বলে মন্তব্য করেন তিনি।

তার এই বক্তব্যের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গোয়েন্দা তথ্য ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে সরাসরি প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ইরান-মার্কিন উত্তেজনার মধ্যে আরাগচির এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য, ট্রাম্পকে খোঁচা আরাগচির

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল