'ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি'—ডা. শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর ধরে জামায়াত ও বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছে। তবে সেই অতীতের অভিজ্ঞতা ভুলে ক্ষমতাসীন দল বিএনপির কিছু কর্মকাণ্ডে আগের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেবো, জুলাই দেবো না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সাড়ে ১৭টা বছর জুলুমের শিকার হয়েছি আমরাও, আপনারাও। আল্লাহ তাআলা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে আমাদের মুক্তি দিয়েছেন। কিন্তু সেই ত্যাগের স্মৃতি দ্রুত ভুলে গিয়ে তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, তার হুবহু একটি ফটোকপি এখন আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি।”
তিনি রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং জনগণের অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রতিহিংসার রাজনীতি পরিহার করার ওপর গুরুত্বারোপ করেন।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন