শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি
আসামের রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন রাজ্যের রাজস্বমন্ত্রী কেশব মহন্তের মেয়ে দিবিসা মহন্ত। বৃহস্পতিবার (২৩ জুলাই) গুয়াহাটির চাচালে শিক্ষার্থীদের আয়োজিত এক প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়ে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দেন।
মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি–এর প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। দিবিসার উপস্থিতি এবং আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ক্ষমতাসীন বিজেপি-নেতৃত্বাধীন জোট সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে।
ঘটনার পর থেকেই আসামের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা ঘটনাটিকে সরকারের ভেতরের অসন্তোষের ইঙ্গিত হিসেবে তুলে ধরছে, যদিও এ বিষয়ে রাজ্য সরকার বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন