দিনাজপুরের খানসামা উপজেলায় শ্রীশ্রী জগন্নাথদেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসবের জমকালো সমাপ্তি ঘটেছে। আজ শুক্রবার ২৪ জুলাই ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় আয়োজন ‘উল্টো রথযাত্রা’।
এদিন বিকেলে উপজেলার বিষ্ণুপুর দাসপাড়া ও সেনপাড়া দুর্গা মন্দিরে অবস্থিত জগন্নাথদেবের 'মাসির বাড়ি' থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ভক্তদের সমবেত রথ টানের মধ্য দিয়ে জগন্নাথদেব, বড় ভাই বলরাম ও বোন শুভদ্রাকে দেবনাথপাড়া (মাস্টারপাড়া) বিষ্ণু মন্দিরের মূল বিগ্রহে ফিরিয়ে আনা হয়। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শেষ হয় এবারের রথযাত্রা উৎসব।
উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো ভক্ত-অনুরাগী। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ‘হরিনাম’ সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথযাত্রার দিনে জগন্নাথদেব মাসির বাড়িতে ভ্রমণে যান এবং নয় দিন অবস্থানের পর উল্টো রথযাত্রায় আবার নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। এই স্বর্গীয় মিলনমেলায় ভক্তরা রথের দড়ি টেনে জগন্নাথদেবের কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করেন।
স্থানীয় একাধিক পুণ্যার্থী জানান, অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদ্যাপিত হয়েছে। রথ টানের পাশাপাশি ছিল বিশেষ প্রার্থনা, হরিনাম সংকীর্তন এবং উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। সনাতন ধর্মাবলম্বীরা দেশের কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।
আয়োজকরা জানান, খানসামায় এটি রথযাত্রার দ্বিতীয় আয়োজন। গত বছর প্রথমবার আয়োজনেই ভক্তদের অভূতপূর্ব সাড়া মেলে। সেই উৎসাহ থেকে এবার আরও বড় পরিসরে উৎসবের আয়োজন করা হয়। আগামীতে স্থানীয় জনগণের অংশগ্রহণে এর পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
এদিকে উৎসব চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে তৎপর ছিল স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের সার্বিক সহায়তায় শান্তিপূর্ণভাবে ধর্মীয় এই উৎসবটি সম্পন্ন হয়।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন