ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ২৯ মে ২০২৬

গলাচিপায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ১০টা ১৩ মিনিটের দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলী বাগ এলাকার জিলাম হাওলাদারের ছেলে তামিম হাওলাদার এবং একই এলাকার মোঃ আবু মিয়ার ছেলে মোঃ ফয়সাল। তামিম গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। অপরদিকে ফয়সাল তামিরুল মিল্লাত টুঙ্গি শাখার এইচএসসি প্রথম বর্ষের ছএ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তামিম ও ফয়সাল মোটরসাইকেলে করে কালিকাপুর থেকে গলাচিপার দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলটি প্রায় ৮০ কিলোমিটার বেগে চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অন্যদিকে একটি অটোরিকশা রাস্তা পার হয়ে বিপরীত পাশের একটি গলিতে ঢোকার চেষ্টা করছিল। দ্রুতগতির কারণে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আবারও ধাক্কা লাগে। এতে তামিম গুরুতর আহত হন এবং মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরোহী ফয়সালকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২৯ মে ২০২৬

গলাচিপায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ১০টা ১৩ মিনিটের দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলী বাগ এলাকার জিলাম হাওলাদারের ছেলে তামিম হাওলাদার এবং একই এলাকার মোঃ আবু মিয়ার ছেলে মোঃ ফয়সাল। তামিম গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। অপরদিকে ফয়সাল তামিরুল মিল্লাত টুঙ্গি শাখার এইচএসসি প্রথম বর্ষের ছএ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তামিম ও ফয়সাল মোটরসাইকেলে করে কালিকাপুর থেকে গলাচিপার দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলটি প্রায় ৮০ কিলোমিটার বেগে চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অন্যদিকে একটি অটোরিকশা রাস্তা পার হয়ে বিপরীত পাশের একটি গলিতে ঢোকার চেষ্টা করছিল। দ্রুতগতির কারণে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আবারও ধাক্কা লাগে। এতে তামিম গুরুতর আহত হন এবং মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরোহী ফয়সালকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল