ভোলায় মায়ের জন্য নিজের সংসার ছেড়েছেন বশির, ৬ বছর ধরে মানবেতর জীবন
ভোলায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়াতে নিজের স্ত্রী-সন্তান ও সংসার ছেড়ে দিয়েছেন বশির নামের এক ব্যক্তি। জানা গেছে, মাকে নির্যাতন ও অসহায় অবস্থায় দেখে প্রায় ছয় বছর আগে তিনি বৃদ্ধা মায়ের হাত ধরে আলাদা হয়ে যান।
বর্তমানে মা-ছেলে একটি জরাজীর্ণ টিনের ঘরে মানবেতর জীবনযাপন করছেন। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে, অসুস্থ শরীরে দিনমজুরি করে কোনোমতে সংসার চালান বশির। তবুও তার মুখে নেই কোনো অভিযোগ। তার ভাষায়, “মা পাশে থাকাই আমার সবচেয়ে বড় শান্তি।”
স্থানীয়দের মতে, এই সময়ে যেখানে অনেকেই বৃদ্ধ বাবা-মাকে বোঝা মনে করেন, সেখানে বশিরের এমন ত্যাগ ও দায়িত্ববোধ মানবতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
এদিকে সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে মা-ছেলের নিরাপদ বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন