ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ২৭ মে ২০২৬

বগুড়ার শিবগঞ্জে লিচু চুরির অপবাদে নির্যাতিত শিশুর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগ্রহীত ছবি

বগুড়ার শিবগঞ্জে লিচু চুরির অপবাদে নির্যাতিত শিশুর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান 

'পীরবে কাওছারের বাড়িতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ঈদ উপহার, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব এলাকায় লিচু চুরির অভিযোগ তুলে এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মানবিকতাবিরোধী এ ঘটনার খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে। পরে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনায় নির্যাতিত শিশুর পাশে দাঁড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

জানা যায়, শিবগঞ্জ উপজেলার পীরব বাজার এলাকার এবিএম সাইফুজামান লোটাসের লিচুর বাগানে সিহালী সরকারপাড়া গ্রামের রুবেল মন্ডলের ছেলে ১১ বছর বয়সী কাওছারকে লিচু চুরির অভিযোগে আটক করে অমানবিক নির্যাতন করা হয়। তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং বুকের ওপর “লিচু চোর” লিখে স্টিকার সাঁটিয়ে অপমান করা হয়। ঘটনার ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম নেয়।

এরপর মঙ্গলবার (২৬ মে-২০২৬) সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির তত্ত্বাবধানে উপজেলা বিএনপি ও প্রশাসনের একটি প্রতিনিধি দল পীরবে কাওছারের বাড়িতে যান। সেখানে শিশুটির পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তার হাতে লিচুসহ ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এসময় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তারা বলেন, কোনো শিশুকে এভাবে অপমান ও নির্যাতন করা মানবিকতা ও আইনের পরিপন্থী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, পৌর যুবদলের সভাপতি আবু শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ২৭ মে ২০২৬

বগুড়ার শিবগঞ্জে লিচু চুরির অপবাদে নির্যাতিত শিশুর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল