ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ০৯ মে ২০২৬

গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল

ভরা মৌসুমেও নোয়াখালীতে ইলিশের সংকট, কেজি ৩ হাজার টাকা

সৎ মায়ের হাতে নির্যাতনের অভিযোগ, অবশেষে আপন মায়ের কোলে রুবিনা

বাবা, আমাকে বাঁচাও”—টাকার অভাবে বন্ধ আড়াই বছরের তাওসিফের চিকিৎসা

ইচ্ছাশক্তির জয়! এক পায়ে লাফিয়ে স্কুলে যাওয়া ভাইরাল রাগিণী পেল নতুন সাইকেল

‘শিক্ষা হলো ছাত্র, শিক্ষক ও অভিভাবকের ত্রিপক্ষীয় চুক্তি’ ব্রাহ্মণবাড়িয়ায় এমপি এম এ হান্নান

চারজনই অসুস্থ, পরিবারের ভার বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিথির কাঁধে—টিউশনি করে চলছে চিকিৎসা ও সংসার

বিয়ের আনন্দের রাতেই বিষাদ, বাসররাতে স্ট্রোকে মারা গেলেন নববিবাহিত বর

কুড়িগ্রাম পলিটেকনিক ছাত্রদল সভাপতির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগ

সংগ্রহীত ছবি

কুড়িগ্রাম পলিটেকনিক ছাত্রদল সভাপতির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি |

কুড়িগ্রামে ছাত্ররাজনীতির নৈতিক অবক্ষয় নিয়ে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। জেলা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি তন্ময়ের বিরুদ্ধে মাদক সেবন, অসামাজিক কার্যকলাপসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। এসব ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা তন্ময়ের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে ব্যক্তিগত জীবনে অনৈতিক আচরণ ও নিয়মশৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, তন্ময় নিয়মিত মাদক সেবন করেন এবং বিভিন্ন সময় অসামাজিক কাজে জড়িয়ে পড়েন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তার বিতর্কিত ও আপত্তিকর অঙ্গভঙ্গি স্থানীয়দের নজরে এলে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

ছাত্ররাজনীতি যেখানে আদর্শ ও আগামীর নেতৃত্ব তৈরির প্রধান ক্ষেত্র, সেখানে একজন দায়িত্বশীল পদে থেকে এমন আচরণ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। সচেতন মহলের মতে, তৃণমূল পর্যায়ে ছাত্র নেতাদের এমন নেতিবাচক দৃষ্টান্ত সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি বিমুখ করে তুলছে।

এসব অভিযোগের বিষয়ে পলিটেকনিক শাখা ছাত্রদলের সভাপতি তন্ময়ের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি সংগঠনের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কুড়িগ্রামের ছাত্ররাজনীতিতে সুস্থ ধারা বজায় রাখতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বা জেলা ছাত্রদল কোনো সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করে কি না, সেটিই এখন দেখার বিষয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রাম পলিটেকনিক ছাত্রদল সভাপতির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল