গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টা
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫
গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টা
গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্টেশন রোডে অবস্থিত গুদামটিতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কালো ধোঁয়ায় এলাকা ঘন অন্ধকার হয়ে যায়
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধোঁয়া দেখা মাত্রই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা অক্ষম হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত কাজ করছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন