ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ০৪ মার্চ ২০২৬

বন্ধুর ছায়ায় নিখোঁজ তাহসিফ! ৪ দিনের রিমান্ডে দীপ, গ্রে'প্তার রহস্যময় তরুণী দিশা

 মিরপুরে শ্রমিক আন্দো'লনের মধ্যে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত ক্যাডেট কোচিং শিক্ষক!

ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (অব:)-এর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর দ্বিতীয় বিয়ে, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী!

মায়ের চোখের সামনেই মেয়ের ওপর নির্যা'তনের অভিযোগ, ৯ দিন আইসিইউতে লড়ে মা'রা গেলেন অন্তঃসত্ত্বা সিফাতুন!

টঙ্গীতে ৭ বছরের মাদরাসাছাত্রীকে যৌন হে'নস্তার অভিযোগ, আটক ভাইস প্রিন্সিপাল

সৌদি আরবে নজরুলের ফাঁ'সি, শোকে রাতেই ফুফুর মৃ'ত্যু! এক 'মৃত্যুদণ্ডে নিভে গেল দুটি প্রাণের গল্প

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডোবা থেকে উদ্ধার নিখোঁজ শিশু রোজা মনির ম'রদেহ

অলক কুমার মোহন্ত (২৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মতলবে ভাড়া বাসা থেকে যুবকের ম'রদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতিন মৃধার ঘর থেকে আরএফএল কোম্পানির এসআর অলক কুমার মোহন্ত (২৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে মতলব সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অলক কুমার মোহন্ত রাজশাহীর নওগাঁও নেয়ামতপুরের অমল মোহন্তের ছেলে। 

স্থানীয়রা জানান, উপজেলার বাইশপুর গ্রামের মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত ৩ মাসে যাবত ভাড়া থাকতেন অলক কুমার মোহন্ত। মঙ্গলবার (৩ মার্চ) সারাদিন সে ঘর থেকে বের না হলে, সন্দেহ হয় বাড়ির মালিকের। অনেক ডাকাডাকির পর ভিতর থেকে সাড়া না পেয়ে বাড়ির মালিক জানালা  দিয়ে দেখতে পান বিছানায় ঘুমিয়ে আছেন অলক। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন তিনি। পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থলে এসে দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে। 

বাড়ির মালিক মতিন মৃধা বলেন, মঙ্গলবার সারাদিন তার রুমের দরজা বন্ধ থাকায় আমার সন্দেহ হয়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তাদের সহযোগিতায় জানালা খুলে দেখতে পাই সে বিছানায় ঘুমিয়ে আছে। পরে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অলকের একাধিক সহকর্মী জানান, গত ২ মার্চ কাজে এসেছিল অলক। ৩ মার্চ সে কাজে আসেনি এবং অলকের মোবাইলে কল দিলে ফোন রিসিভও করেনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অখিল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মতলবে ভাড়া বাসা থেকে যুবকের ম'রদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতিন মৃধার ঘর থেকে আরএফএল কোম্পানির এসআর অলক কুমার মোহন্ত (২৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে মতলব সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অলক কুমার মোহন্ত রাজশাহীর নওগাঁও নেয়ামতপুরের অমল মোহন্তের ছেলে। 

স্থানীয়রা জানান, উপজেলার বাইশপুর গ্রামের মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত ৩ মাসে যাবত ভাড়া থাকতেন অলক কুমার মোহন্ত। মঙ্গলবার (৩ মার্চ) সারাদিন সে ঘর থেকে বের না হলে, সন্দেহ হয় বাড়ির মালিকের। অনেক ডাকাডাকির পর ভিতর থেকে সাড়া না পেয়ে বাড়ির মালিক জানালা  দিয়ে দেখতে পান বিছানায় ঘুমিয়ে আছেন অলক। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন তিনি। পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থলে এসে দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে। 

বাড়ির মালিক মতিন মৃধা বলেন, মঙ্গলবার সারাদিন তার রুমের দরজা বন্ধ থাকায় আমার সন্দেহ হয়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তাদের সহযোগিতায় জানালা খুলে দেখতে পাই সে বিছানায় ঘুমিয়ে আছে। পরে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অলকের একাধিক সহকর্মী জানান, গত ২ মার্চ কাজে এসেছিল অলক। ৩ মার্চ সে কাজে আসেনি এবং অলকের মোবাইলে কল দিলে ফোন রিসিভও করেনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অখিল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। 

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল