ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কেউ তার সঙ্গে কাজ করতে না চাইলে তাতেও তার আপত্তি নেই।

ক্যারিয়ারের চেয়ে ফি'লিস্তিনি শিশুদের জীবন বেশি গুরুত্বপূর্ণ: ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট

ক্যারিয়ারের চেয়ে ফিলিস্তিনি শিশুদের জীবন বেশি গুরুত্বপূর্ণ: ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট

ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে নিজের অভিনয়জীবন বা ক্যারিয়ারকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন না ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট স্টিভেনসন। গাজায় ইসরাইলের সামরিক অভিযানে শিশুদের ভয়াবহ দুর্ভোগের কথা তুলে ধরে তিনি স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে কেউ তার সঙ্গে কাজ করতে না চাইলে তাতেও তার আপত্তি নেই।

৬৯ বছর বয়সি এই অভিনেত্রীর মতে, ক্যারিয়ার বা পেশাগত সাফল্যের চেয়ে ফিলিস্তিনি শিশুদের জীবন অনেক বেশি মূল্যবান। তাদের দুর্দশার বিষয়ে নীরব থাকার চেয়ে নিজের অবস্থান স্পষ্ট করাকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জুলিয়েট স্টিভেনসন। সাক্ষাৎকারটির শিরোনাম ছিল ‘জুলিয়েট স্টিভেনসন অন গাজা: আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড বাই দ্য সাইলেন্স ইন মাই ইন্ডাস্ট্রি’।

সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনি শিশুদের ওপর চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে বিনোদনজগতের অনেকের নীরবতা নিয়েও হতাশা জানান।

জুলিয়েটের বক্তব্যে স্পষ্ট, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে নিজের অভিনয়জীবনে কোনো ধরনের পেশাগত ক্ষতির মুখে পড়লেও তিনি পিছিয়ে যেতে রাজি নন। তার কাছে মানুষের জীবন ও মানবিকতার প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ক্যারিয়ারের চেয়ে ফি'লিস্তিনি শিশুদের জীবন বেশি গুরুত্বপূর্ণ: ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

ক্যারিয়ারের চেয়ে ফিলিস্তিনি শিশুদের জীবন বেশি গুরুত্বপূর্ণ: ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট

ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে নিজের অভিনয়জীবন বা ক্যারিয়ারকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন না ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট স্টিভেনসন। গাজায় ইসরাইলের সামরিক অভিযানে শিশুদের ভয়াবহ দুর্ভোগের কথা তুলে ধরে তিনি স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে কেউ তার সঙ্গে কাজ করতে না চাইলে তাতেও তার আপত্তি নেই।

৬৯ বছর বয়সি এই অভিনেত্রীর মতে, ক্যারিয়ার বা পেশাগত সাফল্যের চেয়ে ফিলিস্তিনি শিশুদের জীবন অনেক বেশি মূল্যবান। তাদের দুর্দশার বিষয়ে নীরব থাকার চেয়ে নিজের অবস্থান স্পষ্ট করাকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জুলিয়েট স্টিভেনসন। সাক্ষাৎকারটির শিরোনাম ছিল ‘জুলিয়েট স্টিভেনসন অন গাজা: আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড বাই দ্য সাইলেন্স ইন মাই ইন্ডাস্ট্রি’।

সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনি শিশুদের ওপর চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে বিনোদনজগতের অনেকের নীরবতা নিয়েও হতাশা জানান।

জুলিয়েটের বক্তব্যে স্পষ্ট, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে নিজের অভিনয়জীবনে কোনো ধরনের পেশাগত ক্ষতির মুখে পড়লেও তিনি পিছিয়ে যেতে রাজি নন। তার কাছে মানুষের জীবন ও মানবিকতার প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল