বন্ধুর ছায়ায় নিখোঁজ তাহসিফ! ৪ দিনের রিমান্ডে দীপ, গ্রেপ্তার রহস্যময় তরুণী দিশা
বন্ধুর পরিচয়ে পাশে থাকা দীপকে ঘিরেই এখন ঘনীভূত হচ্ছে তাহসিফ নিখোঁজের রহস্য। চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। অন্যদিকে, ঘটনার রহস্য উদ্ঘাটনে দিশা নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিল দীপ। তবে দীপ দাবি করেছিল, সে তাহসিফকে উত্তরার বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাদের যাত্রা শেষ পর্যন্ত টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়ে পৌঁছায়। সেখান থেকে দীপ একা ফিরে এলেও তাহসিফের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, তাহসিফের বাবার কাছে দেওয়া বক্তব্য এবং পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপের বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে জানা গেছে। এসব বিষয় সামনে আসার পরই তাকে রিমান্ডে নেওয়া হয়।
শনিবার রাতে নৌপুলিশের ঢাকা অঞ্চলের এসপি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে দিশা নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় দিশার সংশ্লিষ্টতা কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তাহসিফের পরিবারের দাবি, ঘটনার পেছনে জড়িত প্রত্যেকের পরিচয় ও ভূমিকা দ্রুত উন্মোচন করা হোক এবং নিখোঁজ তাহসিফের সন্ধান পাওয়া যাক।
তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই রহস্যের নতুন তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন