মাহমুদুর রহমানের ২৪ ঘণ্টার আল্টিমেটামের আধা ঘণ্টার মধ্যেই সরানো হলো হাসিনার ছবি
রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে বিলবোর্ড থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার সরিয়ে ফেলা হয়েছে। মাহমুদুর রহমানের ২৪ ঘণ্টার মধ্যে বিলবোর্ডটি অপসারণের দাবির আধা ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।
বুধবার (১১ নভেম্বর) মহাখালীর রাওয়া ক্লাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় বিলবোর্ডটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাহমুদুর রহমান।
তিনি বলেন, জাহাঙ্গীর গেটের সামনে বিশাল একটি বিলবোর্ডে এখনো পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ঝুলছে। জুলাই বিপ্লবের দুই বছর পরও ক্যান্টনমেন্টের সামনে এমন বিলবোর্ড কীভাবে থাকতে পারে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।
মাহমুদুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনেও তাঁর নির্দেশনা ও দিল্লির সহায়তা রয়েছে বলে দাবি করেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির ছবি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যান্টনমেন্টের আর্মি হেডকোয়ার্টারের সামনে থাকা জুলাই বিপ্লবের পর প্রত্যাশিত নয়।
এ সময় বিলবোর্ডটি সরিয়ে ফেলার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন মাহমুদুর রহমান। তিনি ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিলবোর্ডটি সরিয়ে ফেলা হবে বলে তিনি আশা করেন।
তবে তাঁর বক্তব্যের আধা ঘণ্টার মধ্যেই পরিস্থিতির পরিবর্তন দেখা যায়। বেলা সাড়ে ১২টায় তিনি বক্তব্য দেওয়ার পর দুপুর ১২টা ৫৭ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিলবোর্ড থেকে শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে। শুধু এক কোণায় ব্যানারের কিছু অবশিষ্ট অংশ ঝুলে থাকতে দেখা যায়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন