ডি এস কে টিভি চ্যানেল

জনগণ ও দেশের স্বার্থ রক্ষা করাই হবে আমাদের মূল দায়িত্ব।”

আমরা দায়িত্বশীল বিরোধীদল হিসেবে জনগণের সঙ্গে থাকবো

জাতীয় সংসদে দায়িত্বশীল বিরোধীদল হিসেবে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ও নবনির্বাচিত সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শপথ অনুষ্ঠানের আগে সংসদে দলের ভূমিকা, কৌশল ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নির্ধারণে এই বৈঠকের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে বিরোধীদল হিসেবে তাদের প্রধান লক্ষ্য হবে জনগণ ও দেশের স্বার্থ সংরক্ষণ। তিনি জোর দিয়ে বলেন, “আমরা জাতীয় সংসদে দায়িত্বশীল বিরোধীদল হিসেবে জনগণের সঙ্গেই থাকব ইনশাআল্লাহ। জনগণ ও দেশের স্বার্থ রক্ষা করাই হবে আমাদের মূল দায়িত্ব।”

তিনি আরও উল্লেখ করেন, সংসদে গঠনমূলক সমালোচনা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সজাগ অবস্থান গ্রহণের মাধ্যমে দল দায়িত্ব পালন করবে। দেশের সার্বিক পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রেখে জাতির কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন এবং সংসদীয় কার্যক্রমে সমন্বিত ও কৌশলগত ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

আমরা দায়িত্বশীল বিরোধীদল হিসেবে জনগণের সঙ্গে থাকবো

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল