ফজরের নামাজ পড়াতে যাওয়া ইমামের মৃ'ত্যু
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫
মাদারীপুরে শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে একজন ইমাম নিহত হয়েছেন।
শিবচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
সোমবার ১৮ আগস্ট শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়নের বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে । নিহত আব্দুর রহমান শিবচর উপজেলা দক্ষিণ বাশকান্দি ইউনিয়নের মৃত হাকিম আলী হাওলাদার এর ছেলে ।
তিনি বাশকান্দি পঞ্চগড়ে একটি মসজিদে ইমামতি করতেন
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন