পিরোজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক পিরোজপুরে-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের সকল জনগণকে নিয়ে দেশ গঠন করতে হবে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) জিয়ানগর উপজেলাধীন ইন্দুরকানি সদর বাজারে আনন্দ মিছিল পরবর্তী পথসভায় তিনি এ কথা বলেন। ইন্দুরকানীর নাম বাদ দিয়ে পুনঃরায় জিয়ানগর উপজেলা ঘোষণা করায় এই আনন্দ মিছিল করে উপজেলা বিএনপি।
জিয়ানগর উপজেলার নাম বাদ দিয়ে ২০১৪ সালে আ'লীগ সরকার ইন্দুরকানী উপজেলা করে রেখে যায়। পরে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে গঠিত বিএনপি সরকার আবার পুনঃরায় ইন্দুরকানী বাদ দিয়ে জিয়ানগর উপজেলার নাম ফিরিয়ে আনেন। ২৪ফেব্রুয়ারি ২০২৬ উপসচিব হেলেনা পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেখা যায়।
আলমগীর হোসেন বলেন, কারা আমাকে ভোট দিয়েছেন কারা দেননি সেটা নিয়ে আমার দুঃখ নেই বরং সবাই মন খুলে স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন সেটাই আমাদের সুখের জায়গা। নির্বাচনে জয় পরাজয় থাকবে আমি এবং বিএনপি এটা মেনে নিয়েই রাজনীতি করি।
আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এই দেশের সকল জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা নেতার নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি।
আনন্দ মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ভাইস-চেয়ারম্যান মোঃ ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, যুবদল সভাপতি আতিকুর রহমান, সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলু, ছাত্রদল সাবেক সভাপতি শাহিদুল ইসলাম, শ্রমিক দল সভাপতি আবুল কালাম, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল রানা, ছাত্রদল নেতা সাদিকুল ইসলাম, সাইমুন আহমেদ প্রমূখ।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন