ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

ঢাবি ছাত্রদল নেতা আজীবনের জন্য ব'হিষ্কার, সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ

ছবি সংগৃহীত

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়-এর স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তানজিল। তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত ও যাচাই-বাছাই শেষে দলীয় ফোরাম তাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের শাহরিয়ার তানজিলের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

ছাত্রদল সূত্রে আরও জানানো হয়েছে, সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিষয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০৮ মার্চ ২০২৬

ঢাবি ছাত্রদল নেতা আজীবনের জন্য ব'হিষ্কার, সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়-এর স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তানজিল। তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত ও যাচাই-বাছাই শেষে দলীয় ফোরাম তাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের শাহরিয়ার তানজিলের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

ছাত্রদল সূত্রে আরও জানানো হয়েছে, সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিষয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল