ভ্রমণে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকগামী পর্যটকবাহী জীপ খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রিংকি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আরও ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছেভ্রমণে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষা সফরে অংশ নেওয়া খুবি শিক্ষার্থীরা সাজেকের হাউজপাড়া এলাকায় পৌঁছালে তাদের বহনকারী জীপটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিংকির মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন