ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ভূরুঙ্গামারীতে ‘হেল্প ফর ভূরুঙ্গামারী’র উদ্যোগে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন

মতলব দক্ষিণ উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষিকা জয়ন্তী ভৌমিক

এক শিক্ষিকায় কয়েক বছর ধরে চলছে পাঠদান, যান ৩০ কিলো দুর থেকে, হুম'কিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা

মতলব সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মায়ের পা ধুয়ে বিশ্ব মা দিবস পালন করল শিক্ষার্থীরা

সেশনজট মুক্তি ও মানসম্মত শিক্ষার কারিগর: উপাচার্য ড. ছিদ্দিকুর রহমান খান।

এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায়

আমাদের মেধাস্বত্ব বিদেশে গিয়ে নিবন্ধন ও ট্রেডমার্ক পাচ্ছে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে

কালকিনিতে প্রধান শিক্ষিকার উপর হামলা, মামলা না নেওয়ায় সমালোচনার ঝড়

কালকিনি (মাদারীপুর), ২১ সেপ্টেম্বর: মাদারীপুরের কালকিনি উপজেলার ১২১নং দক্ষিণ ক্রোকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা বেগমের উপর বিদ্যালয় চলাকালীন সময় হামলা চালিয়েছে স্থানীয় একদল দুষ্কৃতকারী। শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সময় শিক্ষিকার ওপর এ ধরনের শারীরিক হামলার ঘটনাকে শিক্ষক সমাজসহ বিভিন্ন মহল ফৌজদারি অপরাধ হিসেবে দেখছেন। ঘটনার পর শিক্ষিকা থানায় গিয়ে অভিযোগ করলে কালকিনি থানা কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ মামলা গ্রহণ না করে শুধুমাত্র একটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে তা লিপিবদ্ধ করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষক মহলসহ সচেতন নাগরিকরা বিষয়টি প্রশাসনিক গাফিলতি এবং আইনের প্রতি চরম উদাসীনতা হিসেবে উল্লেখ করছেন। শিক্ষকদের পক্ষ থেকে দাবি উঠেছে—একজন শিক্ষক যখন তার পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন, তখন তার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের আইনগত ও নৈতিক দায়িত্ব। শুধু দায়সারা জিডি নয়, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করাই হওয়া উচিত ছিল কর্তৃপক্ষের মূল কাজ। এ বিষয়ে একাধিক শিক্ষক নেতা বলেন, "শিক্ষকের গায়ে হাত তোলা শুধু ব্যক্তি নয়, গোটা শিক্ষাব্যবস্থার ওপর আঘাত। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।" এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। শিক্ষার মতো মর্যাদাপূর্ণ পেশায় নিয়োজিত একজন নারী প্রধান শিক্ষিকার ওপর প্রকাশ্যে হামলা এবং মামলা না নেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ৩১ মে ২০২৬

কালকিনিতে প্রধান শিক্ষিকার উপর হামলা, মামলা না নেওয়ায় সমালোচনার ঝড়

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৫

featured Image
কালকিনি (মাদারীপুর), ২১ সেপ্টেম্বর: মাদারীপুরের কালকিনি উপজেলার ১২১নং দক্ষিণ ক্রোকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা বেগমের উপর বিদ্যালয় চলাকালীন সময় হামলা চালিয়েছে স্থানীয় একদল দুষ্কৃতকারী। শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সময় শিক্ষিকার ওপর এ ধরনের শারীরিক হামলার ঘটনাকে শিক্ষক সমাজসহ বিভিন্ন মহল ফৌজদারি অপরাধ হিসেবে দেখছেন। ঘটনার পর শিক্ষিকা থানায় গিয়ে অভিযোগ করলে কালকিনি থানা কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ মামলা গ্রহণ না করে শুধুমাত্র একটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে তা লিপিবদ্ধ করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষক মহলসহ সচেতন নাগরিকরা বিষয়টি প্রশাসনিক গাফিলতি এবং আইনের প্রতি চরম উদাসীনতা হিসেবে উল্লেখ করছেন। শিক্ষকদের পক্ষ থেকে দাবি উঠেছে—একজন শিক্ষক যখন তার পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন, তখন তার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের আইনগত ও নৈতিক দায়িত্ব। শুধু দায়সারা জিডি নয়, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করাই হওয়া উচিত ছিল কর্তৃপক্ষের মূল কাজ। এ বিষয়ে একাধিক শিক্ষক নেতা বলেন, "শিক্ষকের গায়ে হাত তোলা শুধু ব্যক্তি নয়, গোটা শিক্ষাব্যবস্থার ওপর আঘাত। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।" এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। শিক্ষার মতো মর্যাদাপূর্ণ পেশায় নিয়োজিত একজন নারী প্রধান শিক্ষিকার ওপর প্রকাশ্যে হামলা এবং মামলা না নেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল