মৌলভীবাজারে গ্যাস পাইপ লিকেজ থেকে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫
মৌলভীবাজারে গ্যাস পাইপ লিকেজ থেকে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন গ্রাম (ইলমপাড়া) এলাকায় গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় পাঁচশো ফুটজুড়ে ছড়িয়ে পড়া আগুন ফায়ার সার্ভিসের এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের টিম লিডার সুলাইমান আহমদ। তিনি জানান, বিকাল পাঁচটার দিকে মূল গ্যাস লাইনে লিকেজ ধরা পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে ফাটল বেড়ে গিয়ে রাত ৯টার দিকে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত আশপাশের এলাকায় বিস্তার লাভ করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সুলাইমান আহমদ আরও জানান, ঘটনাস্থলের চারপাশে বসতবাড়ি না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে লিকেজ বন্ধ করে দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের ভাষ্যমতে, মূল গ্যাস লাইনে ত্রুটি থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় এবং এলাকাটি জনবসতিহীন হওয়ায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন