সুইস রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫
সুইস রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ
ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে তাঁর সরকারি বাসভবনে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এ ভোজসভায় অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কয়েকজন শীর্ষ নেতা।
বিএনপির প্রেস উইং থেকে জানানো হয়েছে, সৌজন্যমূলক এই আয়োজনে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরুল।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন