ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

মিরপুরে আলিফ পরিবহনের বাসে গুলি ও অগ্নিসংযোগ

মিরপুরে আলিফ পরিবহনের বাসে গুলি ও অগ্নিসংযোগ রাজধানীর মিরপুরে যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, মেট্রোরেল প্রকল্পের ২৬৬ নম্বর পিলারের কাছে তিনজন ব্যক্তি বাসটির গতিরোধ করে। এ সময় দুজন বাসে উঠে যাত্রীদের নামিয়ে দেন এবং বাসে আগুন ধরিয়ে দেন। অপর একজন বাইরে থেকে জানালায় গুলি চালায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওসি আরও বলেন, আলিফ পরিবহনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে মামলার প্রস্তুতি চলছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পর মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০৪ মার্চ ২০২৬

মিরপুরে আলিফ পরিবহনের বাসে গুলি ও অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image
মিরপুরে আলিফ পরিবহনের বাসে গুলি ও অগ্নিসংযোগ রাজধানীর মিরপুরে যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, মেট্রোরেল প্রকল্পের ২৬৬ নম্বর পিলারের কাছে তিনজন ব্যক্তি বাসটির গতিরোধ করে। এ সময় দুজন বাসে উঠে যাত্রীদের নামিয়ে দেন এবং বাসে আগুন ধরিয়ে দেন। অপর একজন বাইরে থেকে জানালায় গুলি চালায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওসি আরও বলেন, আলিফ পরিবহনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে মামলার প্রস্তুতি চলছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পর মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল