বিসিবি নির্বাচন: ‘সি’ ক্যাটাগরিতে জয়ী খালেদ মাসুদ পাইলট
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫
বিসিবি নির্বাচন: ‘সি’ ক্যাটাগরিতে জয়ী খালেদ মাসুদ পাইলট
নানা বিতর্ক ও আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ প্রক্রিয়া। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন, আর বাকি দুইজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নের মাধ্যমে। নির্বাচনের ফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টার দিকে।
‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলীয় অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ছবি: সংগৃহীত
‘বি’ ক্যাটাগরিতে ছিল ৭৬ জন ভোটার, তবে ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন। এর মধ্যে ৩৪ জন ই-ভোটের মাধ্যমে এবং ৯ জন সশরীরে এসে ভোট দেন। অর্থাৎ ৩৩ জন কাউন্সিলর ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
অন্যদিকে, ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জন ভোটারের মধ্যে ৪২টি ভোট কাস্ট হয়। এর মধ্যে ৫টি ই-ভোট এবং ৩৭টি সশরীরে ভোট দেওয়া হয়, মাত্র একজন ভোটার অনুপস্থিত ছিলেন।
রাজশাহী বিভাগে ৯টি ভোটের মধ্যে ৭টি ভোট কাস্ট হয়েছে—৬টি ই-ব্যালটে ও ১টি সরাসরি। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে ৫টি ভোট পড়েছে—৩টি ই-ভোট এবং ২টি সশরীরে।
প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ‘সি’ ক্যাটাগরিতে ৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন খালেদ মাসুদ পাইলট। তার প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল পেয়েছেন ৭ ভোট।
প্রাথমিক ফলাফল (সি ক্যাটাগরি)
খালেদ মাসুদ পাইলট: ৩৫ ভোট
দেবব্রত পাল: ৭ ভোট
বিভিন্ন ক্যাটাগরি ও বিভাগের ভোটের বিবরণ
‘বি’ ক্যাটাগরি:
মোট ভোট: ৭৬
ই-ভোট: ৩৪
সশরীরে ভোট: ৯
ভোট দেননি: ৩৩
‘সি’ ক্যাটাগরি:
মোট ভোট: ৪৫
ই-ভোট: ৫
সশরীরে ভোট: ৩৭
ভোট দেননি: ৩
রাজশাহী বিভাগ:
মোট ভোট: ৯
ই-ভোট: ৬
সশরীরে ভোট: ১
ভোট দেননি: ২
রংপুর বিভাগ:
মোট ভোট: ৯
ই-ভোট: ৩
সশরীরে ভোট: ২
ভোট দেননি: ৪
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন