ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ১১ অক্টোবর ২০২৬

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলী ও সদস্যদের সঙ্গে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় মতলব কমিউনিটি সেন্টারে সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা এবং মতলব বাজারের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নবনির্বাচিত সভাপতি মজিবুর রহমান সরকার বলেন, “নির্বাচনের আগে আমরা বণিকদের সঙ্গে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সবাইকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়ন করব। মতলব বাজারের যেসব উন্নয়নকাজ অসমাপ্ত রয়েছে, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের সহযোগিতায় সেগুলো সম্পন্ন করার চেষ্টা করব।”

তিনি নির্বাচনে সহযোগিতা ও সমর্থন দেওয়ায় ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের কল্যাণে নবনির্বাচিত কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মজিবুর রহমান সরকার, সহসভাপতি হিসেবে মো. কালাম বেপারী, সাইফুল ইসলাম লিংকন ও গণেশ ভৌমিক, সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল সরকার, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. নজরুল ইসলাম সবুজ, প্রচার সম্পাদক হিসেবে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. জুয়েল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. মেহেদী দেওয়ান এবং হিসাব নিরীক্ষা সম্পাদক হিসেবে রাফেল নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সজীব দেওয়ান, জসিম উদ্দিন বাচ্চু, মো. মোতালেব কাজী, মো. মনসুর আহমেদ, মিনহাজ হোসেন মিনার, সঞ্জয় কুমার ঘোষ ও খোকা মিয়া।

নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমিতি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১১ অক্টোবর ২০২৬

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল