ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মাসে সাড়ে ৩ থেকে ৪ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে।

সারের সংকট নেই, সবজির দামও বেশি নয়: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই এবং বাজারে সবজির দামও বেশি নয় বলে মন্তব্য করেছেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার মজুত রয়েছে। গত বছরের তুলনায় এবার সারের মজুতও বেশি। তার দাবি, সারের সংকটের যে কথা বলা হচ্ছে, সেটি পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে।

তিনি জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতি মাসে সাড়ে ৩ থেকে ৪ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে।

পেঁয়াজের বিষয়ে মন্ত্রী বলেন, চলতি বছর এখন পর্যন্ত দেশে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। আগে সংরক্ষণের অভাবে পেঁয়াজ নষ্ট হয়ে গেলেও বর্তমানে প্রায় ছয় মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে দেশে প্রায় ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা তৈরি হবে বলেও জানান তিনি।

এদিকে, গত ছয় মাসে ২৫ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রার মধ্যে ২৪ লাখ কার্ড বিতরণ করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সারের সংকট নেই, সবজির দামও বেশি নয়: কৃষিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল