হাত নেই, তবুও থেমে নেই—পা দিয়ে ১৪৫ শিশুকে পড়ান আলতাফ হোসেন
দুই হাত নেই, তবুও থেমে নেই জীবনযুদ্ধ। জন্ম থেকেই দুই হাতহীন আলতাফ হোসেন, যিনি এলাকায় ‘দুঃখু মিয়া’ নামে পরিচিত, পা দিয়েই ব্ল্যাকবোর্ডে লিখে প্রতিদিন শিশুদের পাঠদান করছেন।
শারীরিক সীমাবদ্ধতা কখনোই তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা শেষ করে চাকরির আশায় বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি। কিন্তু চাকরি না পেয়ে হতাশ না হয়ে নিজের পৈতৃক জমিতে গড়ে তোলেন একটি বিদ্যালয়।
আজ সেই বিদ্যালয়েই পড়াশোনা করছে ১৪৫ শিশু। নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করে আলতাফ হোসেন শুধু নিজেই এগিয়ে চলছেন না, গড়ে তুলছেন এলাকার শিশুদের ভবিষ্যৎও।
তার এই সংগ্রাম ও শিক্ষাদানের দৃশ্য অনেকের কাছেই হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন