চাকরি বাঁচাতে মুসলিম তরুণকে এক শতক জমি দিলেন হিন্দু প্রতিবেশী
চাকরি পাওয়ার পর ভেরিফিকেশনে বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকায় চাকরি নিয়ে শঙ্কায় ছিলেন এক মুসলিম তরুণ। দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছিল তার পরিবার।
বিষয়টি জানতে পেরে প্রতিবেশী এক হিন্দু ভদ্রলোক মানবিকতার হাত বাড়িয়ে দেন। কোনো ধরনের বিনিময় ছাড়াই ওই তরুণকে এক শতক জমি দান করে দেন তিনি।
শুধু জমি দিয়েই থেমে থাকেননি; জমি রেজিস্ট্রেশনের যাবতীয় খরচও নিজেই বহন করেছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিনের একটি পোস্টে এ তথ্য উঠে এসেছে।
ধর্মের ভেদাভেদ ভুলে একজন তরুণের ভবিষ্যৎ গড়ার পথে পাশে দাঁড়ানোর এই ঘটনা সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ❤️

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন