হাদির নাম মুছে ঢাবির হলে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি মুছে আগের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নামটি মুছে ফেলার কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, গত সিনেট সভায় হলগুলোর আগের নাম বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শেখ মুজিবুর রহমান হলের আগের নাম পুনর্বহাল করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে শরীফ ওসমান হাদির মৃত্যুর পর শিক্ষার্থীরা হলটির নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন। পরে নাম পরিবর্তনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক পর্যায়েও যায়। এখন সিনেটের সিদ্ধান্ত অনুযায়ী আগের নাম ফিরিয়ে আনা হচ্ছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন