শ্রীপুরে একা পাওয়া শিশুটির স্বজনের সন্ধান প্রয়োজন
গাজীপুরের শ্রীপুরের রাংলা বাজার এলাকায় একা অবস্থায় একটি শিশুকে পাওয়া গেছে। স্থানীয় এক ব্যবসায়ী শিশুটিকে দেখতে পেয়ে দীর্ঘ সময় ধরে তার স্বজনদের খোঁজ করেন। তবে এখন পর্যন্ত পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে শিশুটিকে মাওনা চৌরাস্তার শ্রীপুরে সাইফুল ইসলাম ভাইয়ের দোকানে নিরাপদে রাখা হয়েছে। শিশুটিকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
শিশুটিকে চিনতে পারলে বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
শিশুটির পরিচয় ও পারিবারিক সম্পর্ক নিশ্চিত না করে কাউকে শিশুটিকে হস্তান্তর না করার অনুরোধ জানানো হয়েছে। একটি শেয়ারও হয়তো শিশুটির স্বজনদের কাছে খবরটি পৌঁছে দিতে পারে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন