বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে চা-রুটি হাতে ছুটে এলো ছোট্ট মেয়ে, পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও
বরিশালের উজিরপুরের বামরাইল বাজারে খুঁটির সঙ্গে বাবাকে বাঁধা অবস্থায় দেখে চা ও রুটি হাতে ছুটে আসে ছোট্ট তুবা বিনতে অন্নি। ভিড় ঠেলে বাবার কাছে গিয়ে নিজের হাতেই তাকে খাবার খাওয়াতে শুরু করে সে। বাবা-মেয়ের এই দৃশ্য উপস্থিত মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। রোববার তুবার বাড়িতে যান উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও পুলিশের কর্মকর্তারা।
এ সময় অনিকের কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাঁর মেয়ে তুবার পড়াশোনার পুরো খরচ ব্যক্তিগতভাবে বহনের আশ্বাস দেন ইউএনও।
অনিকের বিরুদ্ধে ওঠা চুরির অভিযোগ নিয়ে অবশ্য রয়েছে ভিন্ন বক্তব্য। স্থানীয় ও পুলিশের বক্তব্যের বিপরীতে অনিক অভিযোগটি অস্বীকার করেছেন। বিষয়টি যাচাই করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তবে সবকিছুকে ছাপিয়ে বাবার জন্য চা-রুটি হাতে ছুটে যাওয়া ছোট্ট তুবার ভালোবাসার দৃশ্যটি মানুষের মনে গভীরভাবে দাগ কেটেছে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন