ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ব্লু বার্ড কিন্ডারগার্টেনে আগুন, ফায়ার সার্ভিসকে সহযোগিতায় যুবদল নেতা মীর মোশাররফ

ছবি: Dsk tv

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্লু বার্ড কিন্ডারগার্টেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা যখন ব্যস্ত, তখন ঝুঁকি উপেক্ষা করে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর মোশাররফ হোসেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কিন্ডারগার্টেনটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এ সময় মীর মোশাররফ হোসেন ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে থেকে আগুন নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করেন। আগুনের তীব্রতা ও ধোঁয়ার মধ্যেও তিনি ঘটনাস্থলে অবস্থান করে প্রয়োজনীয় সহযোগিতা চালিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অনেকেই নিরাপদ দূরত্বে সরে গেলেও মীর মোশাররফ ফায়ার সার্ভিসের সদস্যদের পাশে থেকে সহযোগিতা করেছেন। তার এমন তাৎক্ষণিক উদ্যোগ উপস্থিত মানুষের মধ্যে প্রশংসা কুড়ায়।

স্থানীয়দের ভাষ্য, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং উদ্ধারকাজে সহযোগিতা করার মানসিকতা নিঃসন্দেহে প্রশংসনীয়।

উল্লেখ্য, মীর মোশাররফ হোসেন বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ব্লু বার্ড কিন্ডারগার্টেনে আগুন, ফায়ার সার্ভিসকে সহযোগিতায় যুবদল নেতা মীর মোশাররফ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্লু বার্ড কিন্ডারগার্টেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা যখন ব্যস্ত, তখন ঝুঁকি উপেক্ষা করে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর মোশাররফ হোসেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কিন্ডারগার্টেনটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এ সময় মীর মোশাররফ হোসেন ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে থেকে আগুন নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করেন। আগুনের তীব্রতা ও ধোঁয়ার মধ্যেও তিনি ঘটনাস্থলে অবস্থান করে প্রয়োজনীয় সহযোগিতা চালিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অনেকেই নিরাপদ দূরত্বে সরে গেলেও মীর মোশাররফ ফায়ার সার্ভিসের সদস্যদের পাশে থেকে সহযোগিতা করেছেন। তার এমন তাৎক্ষণিক উদ্যোগ উপস্থিত মানুষের মধ্যে প্রশংসা কুড়ায়।

স্থানীয়দের ভাষ্য, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং উদ্ধারকাজে সহযোগিতা করার মানসিকতা নিঃসন্দেহে প্রশংসনীয়।

উল্লেখ্য, মীর মোশাররফ হোসেন বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল