ডি এস কে টিভি চ্যানেল

মেহেদী হাসান মেহের

মেহেদী হাসান মেহের

জেলা প্রতিনিধি


বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার বর্ধিত ফি কমানো এবং শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন আইন কলেজের শিক্ষার্থীরা।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফি আদায় করা হচ্ছে। কোথাও মাসিক বেতন ৩০০ টাকা হলেও কোনো কোনো কলেজে তা ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে।তারা আরও বলেন, অনেক শিক্ষার্থীই সীমিত আয়ের পরিবারের সন্তান। পড়াশোনার খরচ বহন করতেই তাদের হিমশিম খেতে হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের বাড়তি ফি আরোপ করায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।মানববন্ধনে বক্তারা শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত বিভিন্ন ফি পুনর্বিবেচনা ও কমানোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে—এমন ফি কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন এহসানুল হক রিপন, এনামুল হক দুর্জয়, আব্দুল আজিজ, শাম্মি আক্তার, এনামুল হক, আল আমিন, ইমরান হোসেন, লুবানা আক্তার, ফাহিমা আক্তার মুন্নী ও রনি মিয়াসহ আইন কলেজের শিক্ষার্থীরা।

বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আইন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন