রাড্ডায় টাঙানো ‘সমমনা সমিতির’ সাইনবোর্ড সরাল এনসিপি
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে টাঙানো ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড সরিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও যুবশক্তির নেতাকর্মীরা। রোববার এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে সাইনবোর্ডটি সরানো হয়।
এর আগে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে। এ সময় নেতাকর্মীরা ‘দখলদারদের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ভারী যন্ত্রপাতি দিয়ে প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে সেখানে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টাঙানো হয়।
প্রায় পাঁচ দশক ধরে প্রতিষ্ঠানটি দরিদ্র ও অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছিল। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত চলছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন