ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে দেশ,জাতি ও জিয়া পরিবারের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমানের উদ্যোগে দেশ, জাতি ও জিয়া পরিবারের জন্য দোয়া মাহফিল

‎
‎বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বেড়াবালা আকন্দপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জিয়া পরিবার, দেশ, জাতি ও পৌরবাসীর কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুম'আ পৌর মেয়র পদপ্রার্থী ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎
‎পবিত্র জুমার নামাজ আদায় শেষে দোয়ার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন খালিদ হাসান আরমান।
‎   তিনি বলেন, পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় তলা, রাস্তা-ঘাট ও ড্রেন সংস্কারসহ প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজকে গুরুত্ব দেওয়া হবে। তিনি ভোটের আগেই পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাট ও ড্রেন সংস্কারের কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
‎
‎      তিনি আরও বলেন, পৌরবাসীর সমস্যা ও নাগরিক দুর্ভোগ নিরসনে তিনি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করবেন এবং নির্বাচিত হলে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেবেন।
‎   দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, পৌরবাসীর কল্যাণ এবং এলাকার সার্বিক উন্নতি কামনা করে। এ সময় জিয়া পরিবারের জন্য মুসল্লীদের কাছে দোয়া চান তিনি।  শেষে দেশ ও জাতির সার্বিক উন্নয়নের জন্য মোনাজাত করা হয়
‎
‎
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, রবিউল ইসলাম, হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, সোহেল কাজী, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, মাহাদী হাসান তমাল, আতিকুর রহমান সুজন, মিলন আকন্দ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুইনমুর রহমান মুন, সাদ্দাম হোসেন বাঘ, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন, শাকিব হাসান,সজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে দেশ,জাতি ও জিয়া পরিবারের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎
‎বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বেড়াবালা আকন্দপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জিয়া পরিবার, দেশ, জাতি ও পৌরবাসীর কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুম'আ পৌর মেয়র পদপ্রার্থী ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎
‎পবিত্র জুমার নামাজ আদায় শেষে দোয়ার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন খালিদ হাসান আরমান।
‎   তিনি বলেন, পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় তলা, রাস্তা-ঘাট ও ড্রেন সংস্কারসহ প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজকে গুরুত্ব দেওয়া হবে। তিনি ভোটের আগেই পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাট ও ড্রেন সংস্কারের কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
‎
‎      তিনি আরও বলেন, পৌরবাসীর সমস্যা ও নাগরিক দুর্ভোগ নিরসনে তিনি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করবেন এবং নির্বাচিত হলে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেবেন।
‎   দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, পৌরবাসীর কল্যাণ এবং এলাকার সার্বিক উন্নতি কামনা করে। এ সময় জিয়া পরিবারের জন্য মুসল্লীদের কাছে দোয়া চান তিনি।  শেষে দেশ ও জাতির সার্বিক উন্নয়নের জন্য মোনাজাত করা হয়
‎
‎
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, রবিউল ইসলাম, হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, সোহেল কাজী, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, মাহাদী হাসান তমাল, আতিকুর রহমান সুজন, মিলন আকন্দ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুইনমুর রহমান মুন, সাদ্দাম হোসেন বাঘ, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন, শাকিব হাসান,সজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল