ডি এস কে টিভি চ্যানেল

মো: সাকিব হাসান

মো: সাকিব হাসান

জেলা প্রতিনিধি


মোকামতলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বনবিভাগের অভিযোগ

 বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার মোকামতলা বন্দরের লক্ষ্মীপুর এলাকায় সামাজিক বনায়নের গাছ অনুমোদন ছাড়া কাটার  অভিযোগে মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. ফাহিমা বেগমসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। এ ঘটনায় গাছের গুঁড়িসহ একটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।  এ মামলার আসামিরা হলেন,  মো. লিয়াকত আলী মঞ্জু (৫৬) ফাহিমা বেগম (৪৮),কহিনুর ইসলাম (৬৫) মো. আবুল কালাম আজাদ (৪০), মো. আবু জাফর প্রাং (৬০), মো. রাজু মিয়া (৪০) মো. এনামুল হক (৪বন বিভাগের  অভিযোগ,  মোকামতলা বন্দরের লক্ষ্মীপুর গ্রামে মো. আমজাদ হোসেন প্রফেসরের করাতকলের পাশে  বনবিভাগের অধিনে কিছু সামাজিক বনায়ন ছিল। কিছু গাছ  অনুমোদন ছাড়ায়  অভিযুক্তরা বেআইনিভাবে সামাজিক বনায়নে ঢুকে দলবদ্ধ চেষ্টায় গাছ কেটে বিক্রি করার চেষ্টা করে। এ খবর পেয়ে মোকামতলা শিবগঞ্জ এসএফপিসি রেঞ্জের বন কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় গাছের গুঁড়িসহ একটি ট্রাক জব্দ করা হয়। জব্দ করা ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৫১৭০ মোকামতলা ও শিবগঞ্জ এসএফপিসি রেঞ্জের বন কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। গাছ কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। সরকারি সামাজিক বনায়নের গাছ কাটার ঘটনায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন,  আমার নামে অযথাই মামলা করা হয়েছে।তদন্ত করে  যদি আমি অপরাধী হই তাহলে অবশ্যই রাষ্ট্রের আইন ও বিচার মেনে নিব।

মোকামতলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বনবিভাগের অভিযোগ