ডি এস কে টিভি চ্যানেল

সর্বশেষ

প্রশংসায় ভাসছেন বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম.আর ইসলাম.স্বাধীন. জলবদ্ধতা কাজ ভিডিও ভাইরাল

বগুড়া মহানগরে গত কয়েকদিনে ভারি থেকে হালকা বৃষ্টি হয় । গত বুধবার বিকাল ৩টা থেকে  সন্ধ্যা ৬ টা বগুড়া শহরে টানা বৃষ্টিপাত দেখা যায়।   সময় বৃষ্টি পাতের পরিমান ৮০ মিলিটারি রেকর্ড করা হয়। টানা তিন ঘন্টা ভারি বৃষ্টিপাতের ফলে শহরে তুলনামূলক নিচু অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সাধারণ শিক্ষার্থী,পথচারী,শ্রমজীবী, চাকরিজীবী শ্রমিক, সকল শ্রেনীর মানুষ চলাচলে  চরম দুর্ভোগে পরে।  ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে  দেখা যায় বুধবার রাতেই  বৃষ্টির মধ্যেই জেলা প্রশাসক এম.আর.ইসলাম স্বাধীন  জলাবদ্ধতায় ড্রেনেজ সমস্যা সমাধানের জন্য শহরের একাধিক এলাকায় পায়ে হেঁটে ঘুরে ঘুরে পরিদর্শন করছে।  ভিডিও দেখা যায় তিনি মহানগরের প্রকৌশলীদের কাজের ভুল  ধরে ও নির্দেশ দেন যেন দ্রুত এই কাজ হয়।  এসময় জেলা প্রশাসক নিজে ড্রেনের রাস্তা পরিষ্কার করে পানি নেমে দিচ্ছে। ভিডিওটি ফেসবুক মানুষের চোখে আসার পর ব্যাপক প্রশংসায় পাচ্ছে জেলা প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।  অনেকেই বলছে ফাটাকেষ্টর মতো একটি ভালো মানুষ প্রশাসক হিসেব পেয়েছে তারা।   

প্রশংসায় ভাসছেন বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম.আর ইসলাম.স্বাধীন. জলবদ্ধতা কাজ ভিডিও ভাইরাল