যুক্তরাষ্ট্রের নতুন হামলা হলে আরও কঠোর জবাব দেবে ইরান: আইআরজিসি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে এবং ওয়াশিংটন নতুন করে হামলা চালালে আরও কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র মোহেবি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক—উভয় ক্ষেত্রেই যুদ্ধ চলছে। খবর আলজাজিরার।
ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহেবি বলেন, যুদ্ধের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের কোনো জাহাজে হামলা চালাতে পারে। তবে এমন হামলা হলে ইরান আরও কঠোরভাবে পাল্টা আঘাত হানবে।
এ সময় ইরানের স্থলসীমান্ত দিয়ে পণ্য ও সরবরাহ চলাচল বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগেরও সমালোচনা করেন তিনি। মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র যে ধরনের অর্থনৈতিক অবরোধ আরোপ করতে চায়, তার কোনো পদ্ধতিতেই তারা সফল হতে পারবে না।
এর আগে ইরানের স্থলপথে সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতে ২০ সদস্যের একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয় মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি, ইরানের এসব স্থলপথ ব্যবহার করে অস্ত্র ও অবৈধ সামগ্রী পরিবহন করা হয়।
‘আয়রন গেট’ নামের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, স্থলসীমান্ত দিয়ে ইরানে পণ্য প্রবেশের পথগুলো বাধাগ্রস্ত করা।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন