যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম প্রার্থীরা, জয় পেলেন ৯৭ জন
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে ইতিহাস গড়েছেন মুসলিম প্রার্থীরা। নির্বাচনি প্রচারণায় রিপাবলিকান শিবির ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের নেতাদের পক্ষ থেকে নাম নিয়ে ব্যঙ্গ, ইসলামবিদ্বেষী প্রচারণা ও নানা হুমকির অভিযোগের মধ্যেও বিভিন্ন স্তরে বড় জয় পেয়েছেন তাঁরা।
মার্কিন সিনেট, প্রতিনিধি পরিষদ, অঙ্গরাজ্য আইনসভা থেকে শুরু করে স্কুল বোর্ড—সব পর্যায়েই মুসলিম প্রার্থীদের এই সাফল্য দেশটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
মুসলিম নাগরিক অধিকারবিষয়ক সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে বিভিন্ন পর্যায়ে মোট ১৬৮ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে অন্তত ৯৭ জন বিজয়ী হয়েছেন।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন