ডি এস কে টিভি চ্যানেল

মোঃ আরিফ হোসেন

মোঃ আরিফ হোসেন

জেলা প্রতিনিধি


নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশি মদসহ মো. মহিন উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‎ ‎বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের সেতুভাঙ্গা সিএনজি পাম্পসংলগ্ন একতা অটো সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। ‎ ‎জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই দোকানে অভিযান চালিয়ে তল্লাশি করে। ‎ ‎এ সময় মহিন উদ্দিনের মালিকানাধীন দোকান থেকে ২৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটক মো. মহিন উদ্দিন বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নুর ইসলামের ছেলে। ‎ ‎বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম। ‎ ‎এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎