সিলেটে সুইমিংপুলে শাবিপ্রবির মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, আজ সন্ধ্যা ৬টার দিকে সিলেট নগরের চৌকিদিখি এলাকার একটি সুইমিংপুলে সাঁতার কাটার সময় তিনি পানিতে সমস্যায় পড়েন। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
ঘটনাটিকে আরও বেদনাদায়ক করে তুলেছে সিসিটিভি ফুটেজে উঠে আসা কিছু দৃশ্য। সেখানে দীপাঞ্জন পানিতে সমস্যায় পড়লেও দীর্ঘ সময় বিষয়টি কারও নজরে আসেনি বলে জানা যাচ্ছে। পরে যখন তাকে উদ্ধারের বিষয়টি নজরে আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
দীপাঞ্জন ছিলেন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। জানা গেছে, CUET-এর ভর্তি পরীক্ষায় তিনি প্রথম এবং শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু আকস্মিক এই দুর্ঘটনায় থেমে গেল তার জীবনের পথচলা।
ঘটনার পর সুইমিংপুলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে পর্যাপ্ত প্রশিক্ষিত লাইফগার্ড ও নিরাপত্তাকর্মী ছিলেন কি না, বিপদের মুহূর্তে দ্রুত উদ্ধারের ব্যবস্থা কতটা কার্যকর ছিল এবং কোনো ধরনের অবহেলা ছিল কি না—এসব বিষয় যথাযথ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি উঠেছে।
একটি তরতাজা প্রাণ হারানোর পর শুধু শোক প্রকাশ নয়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সুইমিংপুলগুলোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
দীপাঞ্জন ঘোষের মৃত্যুতে পরিবার, স্বজন ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
পরম করুণাময় তার আত্মার শান্তি দান করুন এবং পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দিন। ????

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন