নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলে অর্থায়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার ভট্র কুঠির এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমন ভট্র ওই এলাকার দুঃখ হরণ ভট্রের ছেলে। ২০২২ সাল থেকে তিনি নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইমন ভট্র আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে প্রায় দুই বছর পর অসুস্থ নয় মাস বয়সী মেয়ে ইচ্ছেকে দেখতে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন তিনি। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় দণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র অর্থায়ন করেছেন বলে অভিযোগ ওঠে।
এর পরদিন গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগে ইমন ভট্রকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন