ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শিশুটির জীবনের প্রায় সাতটি বছর।

৭ বছর পর কারাগার থেকে মুক্তি, হাতে কাপড়ের পুতুল নিয়ে মায়ের হাত ধরে বের হলো শিশুটি

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামি ছিলেন ফেনীর সোনাগাজীর কামরুন নাহার মনি। কারাগারে থাকা অবস্থাতেই তিনি জন্ম দেন কন্যাশিশু মোবাশ্বেরা খানম রাথীকে। এরপর মায়ের সঙ্গেই কারাগারের চার দেয়ালের ভেতর কেটে যায় শিশুটির জীবনের প্রায় সাতটি বছর।

রাথীর কোনো অপরাধ ছিল না। তবুও মায়ের সঙ্গে তাকেও থাকতে হয়েছে কারাগারে। স্বাভাবিক শৈশব, খেলনা কিংবা মুক্ত পরিবেশের বদলে কারাগারই হয়ে উঠেছিল তার বেড়ে ওঠার জায়গা।

কারাগারে থাকা অবস্থায় কাপড় দিয়ে নিজের মতো করে পুতুল বানিয়ে খেলত ছোট্ট রাথী। মুক্তির দিনও তার হাতে দেখা যায় সেই কাপড় দিয়ে মোড়ানো পুতুলের মতো একটি জিনিস।

আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬, আদালতের রায়ে কামরুন নাহার মনি খালাস পাওয়ার পর মা-মেয়ে দুজনই কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।

কারাগার থেকে বের হওয়ার সময় মেয়েটির হাতে সেই কাপড়ের পুতুল দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকেই। কারণ, সেটি শুধু একটি পুতুল নয়—কারাগারের চার দেয়ালের মধ্যে কেটে যাওয়া তার শৈশবের একটি স্মৃতি।

প্রায় সাত বছর পর মায়ের হাত ধরে মুক্ত আকাশের নিচে পা রাখল রাথী। যে বয়সে তার খেলনা আর আনন্দে বেড়ে ওঠার কথা ছিল, সেই বয়সের বড় একটি সময় কেটেছে কারাগারে।

আজ থেকে শুরু হোক ছোট্ট রাথীর নতুন জীবন—মুক্ত আকাশের নিচে, নতুন স্বপ্ন আর নতুন আনন্দে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

৭ বছর পর কারাগার থেকে মুক্তি, হাতে কাপড়ের পুতুল নিয়ে মায়ের হাত ধরে বের হলো শিশুটি

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল