ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে কাটা পড়ে ১০ বছরের শিশু রাহাতের হাত-পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থা

২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব নির্বাচন, জয় পেলেন আপেল-মুকুল

নোয়াখালীতে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আট'ক ১৮

অনাহারে দিন কাটছে গর্ভবতী মা ও দুই শিশুর, খাবারের জন্য কুড়িয়ে আনছেন শাক!

বাবা অন্যত্র বিয়ে করেছেন, মাও চলে গেছেন—অসহায় তিন শিশুর দায়িত্ব এখন ফুপুর কাঁধে

বিয়ের মাত্র ২ মাস, স্ত্রীর হার্টে ৪টি ব্লক—স্ত্রীকে বাঁচাতে কিডনি বিক্রির কথাও বলছেন স্বামী

ব্রাহ্মণবাড়িয়ায় ব্লুমিং ফ্লাওয়ার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার পেল ৭৫ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় ব্লুমিং ফ্লাওয়ার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার পেল ৭৫ শিক্ষার্থী

২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব নির্বাচন, জয় পেলেন আপেল-মুকুল

২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব নির্বাচন, জয় পেলেন আপেল-মুকুল

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান। অবশেষে ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নিল নোয়াখালী পৌর বণিক সমিতি। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল এবং সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। দীর্ঘ সময় পর সরাসরি ভোটের আয়োজন হওয়ায় সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

‎নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা, ভোটে বাধা কিংবা অনিয়মের অভিযোগ ওঠেনি।

‎সভাপতি পদে ছাতা প্রতীকে আব্দুল মোতালেব আপেল ৮৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের তাজুল ইসলাম পেয়েছেন ৭৩৩ ভোট।

‎অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন আনারস প্রতীকের মোনিরুল ইসলাম মুকুল। তিনি পেয়েছেন ১ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়াল ঘড়ি প্রতীকের সিরাজুল ইসলাম রায়হান পেয়েছেন ৪২০ ভোট।

‎সহ-সভাপতি পদে টিয়া পাখি প্রতীকে হারুনুর রশিদ খান ৬৯১ ভোট এবং হেলিকপ্টার প্রতীকে মোয়াজ্জেম হোসেন ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাদের প্রতিদ্বন্দ্বী মাহমুদুর রশিদ নারিকেল গাছ প্রতীকে ৫০৬, ইলিয়াস মিয়া মোবাইল ফোন প্রতীকে ৪৬৯ এবং জাহেদুল ইসলাম ডালিম প্রতীকে ৩৪৫ ভোট পেয়েছেন।

‎সহ-সাধারণ সম্পাদক পদে আপেল প্রতীকে আব্দুর রহমান ৮১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইসাইকেল প্রতীকের মফিজ উল্লাহ পেয়েছেন ৭২৭ ভোট।

‎সদস্য পদে ট্রাক্টর প্রতীকে মো. দিদার হোসেন ১৯৫ ভোট, মগ প্রতীকে অহিদুর রহমান ১৯১ ভোট এবং মোরগ প্রতীকে শাহাদাত হোসেন ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে লাটিম প্রতীকের প্রার্থী পেয়েছেন ১২০ ভোট।

‎এবারের নির্বাচনে মোট ১৯টি পদের মধ্যে ১১টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন—কোষাধ্যক্ষ মো. আবু ছায়েদ, দপ্তর সম্পাদক ফজলুল হক পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবলু, প্রচার ও সমাজসেবা সম্পাদক মো. আব্দুর রহিম, ক্রীড়া-সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক মো. আবুল কালাম।

‎এ ছাড়া সদস্য পদে মো. সিরাজ মিয়া, মো. মনিরুজ্জামান নিজাম, কাজী মো. শাহজাহান, রাসুল হায়দার, মো. ইসমাইল ও মো. শাহাদাত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

‎নির্বাচনে মোট ২ হাজার ৮৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ ২৩ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়ে ব্যবসায়ীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

‎নতুন নেতৃত্বকে ঘিরে ব্যবসায়ী মহলেও তৈরি হয়েছে প্রত্যাশা। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং পৌর এলাকার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

‎নোয়াখালী পৌর বণিক সমিতির এই নির্বাচন দীর্ঘ বিরতির পর ব্যবসায়ীদের মধ্যে যে নতুন উদ্দীপনা তৈরি করেছে, এখন সেই নেতৃত্ব কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে—সেদিকেই নজর ব্যবসায়ী মহলের।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব নির্বাচন, জয় পেলেন আপেল-মুকুল

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল